মানবাধিকার লঙ্ঘনের দায়ে অর্ধশতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্য-কানাডার নিষেধাজ্ঞা

টেমসসুরমাডেক্স: মানবাধিকার লঙ্ঘনের জন্য বিশ্বের ৪৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পদ জব্দের বিষয়ে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। পাশাপাশি দায়ীদেরবিরুদ্ধে ভ্রমণনিষেধাজ্ঞারও ঘোষণা দিয়েছে লন্ডন। একই ইস্যুতে কানাডা সরকার সাত ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। মানবাধিকারবিষয়ক জাতিসংঘের সর্বজনীন ঘোষণার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সমন্বিত পদক্ষেপের অংশ হিসেবে স্থানীয় সময়গত শুক্রবার এই ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ও কানাডা। সমন্বিত পদক্ষেপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র একই দিন ১৩টি দেশের ৩৭ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপেরঘোষণা দিয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, সাধারণ মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতাকে পদদলিত করে—বিশ্বেরকোথাও এমন অপরাধী ও নিপীড়ক সরকারকে তাঁরা বরদাশত করবেন না। ডেভিড ক্যামেরন আরও বলেন,মানবাধিকারের সর্বজনীন ঘোষণার ৭৫ বছর পর যুক্তরাজ্যও তার মিত্ররা নিরলসভাবে তাদের পিছু নেবে, যারা মানুষের স্বাধীনতাকে অস্বীকার করবে। যুক্তরাজ্য-ঘোষিত নিষেধাজ্ঞার তালিকায় বেলারুশের বিচার বিভাগের ১৭ জন সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে আন্দোলনকারী, সাংবাদিক ও অধিকারকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলার দায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটররাও আছেন।

মেসি ও রোনালদো মুখোমুখি: টিকিটের জন্য হাহাকার

টেমসসুরমানিউজডেক্স: লিওনেল মেসির মুখোমুখি হতে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসর ও আল হিলালের সম্মিলিত দলের হয়ে…

রোনালদোর জন্য আবু বকর কে ছাড়ল আল নাসর

টেমসসুরমানিউজডেক্স:আল নাসরে বিদেশি খেলোয়াড় কোটা জটিলতায় আটকে গিয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর নিবন্ধন। অবশেষে নিবন্ধন সম্পন্ন হলো তার।…

ধর্ষণ কে ‘সামরিক কৌশল’ হিসেবে চালাচ্ছে রাশিয়া

টেমসসুরমানিউজডেক্স:ইউক্রেনে রুশ সেনারা ‘সামরিক কৌশল’ হিসেবে ধর্ষণ ও যৌন সহিংসতা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের…

২০১৮ থেকেই র‌্যাব কে সহযোগিতা বন্ধ : যুক্তরাষ্ট্র

টেমসসুরমানিউজডেক্স:এলিট বাহিনী র‌্যাব গঠন ও প্রশিক্ষণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের…

পারমাণবিক যুদ্ধের ঝুঁকি দেখছেন বাইডেন

টেমসসুরমানিউজডেক্স: স্নায়ুযুদ্ধের পর বিশ্ব প্রথমবারের মতো মানবসভ্যতা-বিধ্বংসী পারমাণবিক যুদ্ধের ঝুঁকিতে (আরমাগেডন) পড়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের…

ইউক্রেনের চার এলাকা রাশিয়ায় সংযোগ: পশ্চিমা বিশ্বের নিন্দা

টেমসসুরমানিউজডেক্স:হাইমার্স মাল্টিপল রকেট সিস্টেম কিংবা জ্যাভেলিন অ্যান্টি ট্যাংক মিসাইলের মতো অত্যাধুনিক সমরাস্ত্র কিংবা শত শত কোটি…

পুতিন চান ইউক্রেনের অধিকাংশ এলাকা দখল করতে : যুক্তরাষ্ট্র

টেমসসুরমানিউজডেক্স: মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বাস করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও ইউক্রেনের বেশিরভাগ অংশ দখল করতে…

আসছে আকাশের হোটেল: চলবে একটানা বছরের পর বছর

টেমসসুরমানিউজডেক্স: সম্প্রতি ‘স্কাই ক্রুজ’ নামে একটি বিমানের নকশা প্রকাশ করা হয়েছে। বিমানটি আকাশে ওড়ার পর কয়েক…

আল-আকসায় সংঘাতে ৪২ ফিলিস্তিনি আহত

আল-আকসা মসজিদ এলাকায় আবারও উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবারের নামাজের আগে সেখানে ইসরাইলি বাহিনী অভিযান চালালে ফিলিস্তিনিদের…

error: